back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ বিস্ফোরণে ঝরল ১১ প্রাণ, নিহত ৮ শিশু

নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজনই শিশু। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সোমবার উত্তর প্রদেশের কৌশাম্বি জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার আশপাশের কয়েকটি বাড়িও ভেঙে পড়ে। নিহতদের বেশিরভাগই এসব বাড়ির বাসিন্দা।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিহত আট শিশুর বয়স চার থেকে ১৩ বছরের মধ্যে।

উত্তর প্রদেশ পুলিশের কর্মকর্তা সত্যনারায়ণ প্রজাপত প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতে নিরাপত্তা বিধি লঙ্ঘন ও দুর্বল নজরদারির কারণে শিল্পকারখানা এবং আতশবাজি কারখানায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

এর আগে চলতি বছরের মার্চে পশ্চিম ভারতের একটি আতশবাজি কারখানায় আগুনে অন্তত ১৭ জন নিহত হন। এর পরের মাসে দক্ষিণাঞ্চলের একটি আতশবাজির গুদামে অগ্নিকাণ্ডে আরও আটজনের মৃত্যু হয়।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ