back to top

মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে স্বল্প মেয়াদী আমন ধান কর্তন শুরু

kbctgbd
৮ অক্টোবর ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ

জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্বল্প মেয়াদী আমন ধান কর্তন শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা কৃষি বিভাগ। আশপাশের জমিতে কাঁচা ধান থাকলেও এরই মধ্যে ব্রি ধান-৭৫ কাটতে শুরু করেছেন কৃষকরা। এ ধান আবাদে কৃষকদের আগ্রহী করে তুলতে আর্ন্তজার্তিক ধান গবেষণা ইনস্টিটিউট এর তত্বাবধানে ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি বাস্তবায়নে পরীক্ষামূলকভাবে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট হতে সুচনা করে।

৮ অক্টোবর (রোববার) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউৎনগর গ্রামে কৃষক মোঃ আজিজ মিয়ার জমিতে ব্রিধান-৭৫ আনুষ্ঠানিক কর্তন শুরু করা হয়।

কৃষক আজিজ মিয়া বলেন,ব্রিধান-৭৫ নতুন জাতের স্বল্প মেয়াদী জাতের আমন ধানের ভাল ফলন পাওয়ায় আর্থিকভাবে লাভবান হবো মনেকরছি।

রানীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে , এ উপজেলায় ৯৫০ হেক্টর জমিতে ব্রি ধান ৭৫ আবাদ হয়েছে। হেক্টর প্রতি ৬.৩২ মেট্রিক টন ধান কাঁচা অবস্থায় উৎপাদন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

হোসেনগাঁও ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা একরামুল করিম জানান , এলাকার কয়েকজন কৃষককে বাছাইকৃত ভাবে ৫ টি জাতের ধানের ট্রায়াল প্লট এ বিনামূলে বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এ সকল জাতের ধান ১১০-১১৫ দিনের মধ্যে কাটা হয়। অল্প দিনের মধ্যে আগাম ধান কেটে কৃষকেরা আগাম সরিষা, মশুরী. ধনিয়া, কালিজিরা, গম সহ অন্যান্য শীতকালীন রবি শস্য আবাদ করতে পারবেন। ফলে শস্য নিবিড়তা বাড়ানো সম্ভব হবে। অন্যান্য ব্রি উদ্ভাবিত জাতের তুলনায় এই ধানের চাল অপেক্ষাকৃত চিকন হওয়ায় এটি লাভজনক। উক্ত ধান কর্তন অনুষ্ঠানে সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শরৎ চন্দ্র, উপ-সহকারী কৃষি কর্মকর্তা একরামুল করিম ও কৃষক আব্দুল আজিজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কারাগারের ভেতরে জাতীয় ৪ নেতাকে হত্যার ৫১ বছর আজ

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে...

যুবলীগের ঝটিকা মিছিল, জেলাজুড়ে আটক ৫৭

যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের...

মাত্র এক মাসে নির্যাতনের শিকার ২৪০ নারী-কন্যাশিশু

দেশে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিয়ে আবারও উঠে এলো...

৭ নভেম্বর সারা দেশে উড়বে জাতীয় পতাকা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর...

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, আটক ২

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

সর্বশেষ