back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবায় বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র, আসছে ২৪ লাখ ডলারের সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬ ২:২৫ অপরাহ্ণ

বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেওয়া হবে প্রয়োজনীয় কারিগরি সহায়তাও।

সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশজুড়ে পরিচালিত ২৪ লাখ ডলারের একটি প্রকল্পের আওতায় এসব চিকিৎসা সরঞ্জাম ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষ করে সন্তান প্রসব এবং নবজাতকের যত্নে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ হিসেবে স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত রয়েছে। সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পাশাপাশি মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবায়ও সহায়তা দেওয়া হচ্ছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, অতিরিক্ত রোগীর চাপের মধ্যেও তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। হাসপাতাল পরিদর্শনে এসে তিনি বিষয়টি নিজ চোখে দেখেছেন বলেও জানান।

হাসপাতাল পরিদর্শনের সময় মার্কিন রাষ্ট্রদূতের সহধর্মিণী ডিয়ানডাও, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পঞ্চগড় সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে মতবিনিময় করেন মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে তিনি তেঁতুলিয়ার মহানন্দা নদী ও বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় সহধর্মিণীকে সঙ্গে নিয়ে সেখানে সেলফিও তোলেন তিনি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ