back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সংকট এলেই আগের সরকারের ওপর দায় চাপায় বিএনপি’

নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬ ২:০৪ অপরাহ্ণ

বিএনপি সরকার জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম দায় নেই এমন অবস্থান গ্রহণযোগ্য নয়। কোনো সংকট দেখা দিলেই সরকার বিগত সরকারের ওপর দায় চাপাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, গত ১৮০ দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতিসহ অন্তত ২৯টি ক্ষেত্রে বিএনপি সরকার অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কোনোটিই তারা বাস্তবায়ন করতে পারেনি।

নাহিদের অভিযোগ, জুলাই জাদুঘর থেকে ফেলানিসহ গুরুত্বপূর্ণ অনেক স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়েছে। দীর্ঘদিন ধরে র‍্যাব বিলুপ্তির দাবি থাকলেও সরকার তা না করে নতুন নামে সংস্থাটিকে পুনর্গঠন করছে। নিষেধাজ্ঞা এড়াতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে না পারাকে সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বলেও দাবি করেন নাহিদ।

তিনি আরও বলেন, সরকার পরিচালনায় ছয় মাস যথেষ্ট সময় না হলেও তাদের ব্যর্থতা ও অপরিকল্পনার জন্য জনগণের কাছে সরকার দুঃখ প্রকাশ করেনি। বরং তারা পুরোনো রাজনীতিতে ফিরে যাওয়ার চেষ্টা করছে। এই অবস্থান থেকে সরকার সরে না এলে তাদের ব্যাপক গণআন্দোলনের মুখে পড়তে হবে।

নাহিদ ইসলাম বলেন, সরকার সার্বিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। ৫ আগস্ট ভারত সরকারের সহযোগিতাতেই দিল্লিতে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ ছাড়া গ্যাস সংকটে কারখানাগুলোর উৎপাদন কমে গেছে উল্লেখ করে নাহিদ বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলা হলেও তিন মাসের মধ্যেই বিএনপি সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ