দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ১০৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
র্যাবের তথ্য অনুযায়ী, জুলাই মাসে উদ্ধার হওয়া ১০৪টি অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টতার অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইন্তেখাব চৌধুরী বলেন, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা এবং দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কাজ করে যাচ্ছে। পাশাপাশি অপরাধ শনাক্ত ও প্রতিরোধের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে সংস্থাটির অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে তাদের সেবা করতে র্যাব সবসময় নিজেদের নিয়োজিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কার্যক্রমে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।
র্যাব জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।
আরু|



