back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাত লক্ষ্য করে ২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকে ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ইউএইর আঞ্চলিক জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে গিয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, প্রথম ক্ষেপণাস্ত্রটি ইউএইর আঞ্চলিক জলসীমার বাইরে গিয়ে পড়ে।

দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি দেশটির আঞ্চলিক জলসীমার ভেতরে পতিত হয়।

এর আগে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে ইউএইর জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছিল।

ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত। রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে এমন যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে ঘিরে গত কয়েক মাসে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। এ সময় ইউএইসহ কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

এর আগে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে আসা বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করা হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ধ্বংস করা হয়েছে।

তবে সর্বশেষ দুই ক্ষেপণাস্ত্রের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানায়নি ইউএই কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

সর্বশেষ