back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন সবাইকে সহজে বিশ্বাস করতে পারেন না?

নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৬ ১:১৬ অপরাহ্ণ

কেন অনেক সময় নতুন সম্পর্কে গিয়েও মানুষ বারবার সন্দেহে ভোগেন? কেন সামান্য কোনো আচরণেও মনে হয়, আবার হয়তো প্রতারণা বা বিশ্বাসঘাতকতার শিকার হতে হবে?

মনোবিজ্ঞানীদের মতে, এর পেছনে অতীতের তিক্ত অভিজ্ঞতার বড় ভূমিকা থাকতে পারে। বিশেষ করে প্রতারণা, মিথ্যা, বিশ্বাসভঙ্গ বা মানসিক আঘাতের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যকে বিশ্বাস করার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

অতীতের সঙ্গে বর্তমানকে মিলিয়ে ফেলা

কোনো ব্যক্তি যদি আগে বিশ্বাস করে প্রতারিত হয়ে থাকেন, তাহলে পরবর্তী সম্পর্কে একই ধরনের পরিস্থিতি দেখলে তার মনে আশঙ্কা তৈরি হতে পারে। নতুন মানুষটি একই ভুল না করলেও পুরোনো অভিজ্ঞতার কারণে তাকে সন্দেহজনক মনে হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এমন অবিশ্বাস অনেক সময় পূর্বের অভিজ্ঞতা থেকে তৈরি হয় এবং তা নতুন সম্পর্কেও ছড়িয়ে পড়তে পারে।

বিপদ আসার আগেই ভয়

আঘাতের পর মস্তিষ্ক অনেক সময় ভবিষ্যতে একই ঘটনা যাতে না ঘটে, সে জন্য সম্ভাব্য বিপদের সংকেত খুঁজতে থাকে। অতীতের ট্রমার সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো মিল পাওয়া গেলে বাস্তবে বিপদের প্রমাণ না থাকলেও সতর্কতা বা ভয় তৈরি হতে পারে।

এ ধরনের অতিরিক্ত সতর্ক অবস্থাকে মনোবিজ্ঞানে ‘হাইপারভিজিল্যান্স’ বলা হয়। এতে মানুষ অন্যের কথা, আচরণ, মেসেজ বা স্বরের সামান্য পরিবর্তনও অতিরিক্ত বিশ্লেষণ করতে পারেন।

সন্দেহের ভিত্তি কি সত্যিই আছে?

তবে অতীতের অভিজ্ঞতা বর্তমানের একজন নির্দোষ মানুষকে সন্দেহ করার যথেষ্ট কারণ নয়। গুরুত্বপূর্ণ হলো বর্তমান ব্যক্তির আচরণে সত্যিই কি মিথ্যা, প্রতারণা, অসম্মান বা বিশ্বাসভঙ্গের প্রমাণ রয়েছে, নাকি পুরোনো আঘাতের কারণে আশঙ্কা তৈরি হচ্ছে?

বিশেষজ্ঞদের মতে, অনুভূতি ও বাস্তব তথ্যকে আলাদা করে দেখা জরুরি। শুধু কোনো আচরণ অতীতের কারও আচরণের সঙ্গে মিলে গেলেই সেটিকে বিশ্বাসঘাতকতার প্রমাণ হিসেবে ধরে নেওয়া ঠিক নয়।

আস্থা মানে অন্ধ বিশ্বাস নয়

এর অর্থ এই নয় যে সম্পর্কের মধ্যে কোনো সতর্কতা রাখা যাবে না। বাস্তব ‘রেড ফ্ল্যাগ’ থাকলে তা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই প্রতিনিয়ত সঙ্গীর আচরণ যাচাই করা বা বিশ্বাসঘাতকতার প্রমাণ খুঁজতে থাকা সম্পর্কের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।

বিশ্বাস পুনর্গঠনের ক্ষেত্রে খোলামেলা যোগাযোগ, স্পষ্ট সীমারেখা এবং সময় গুরুত্বপূর্ণ।

কীভাবে সন্দেহ কমানো যায়?

প্রথমে নিজেকে প্রশ্ন করা যেতে পারে ‘আমি কি বর্তমানের কোনো আচরণের কারণে উদ্বিগ্ন, নাকি অতীতের কোনো ঘটনা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে?’

এরপর অনুমানের বদলে সরাসরি কথা বলা, নিজের উদ্বেগের কারণ জানানো এবং অপর ব্যক্তির বাস্তব আচরণ পর্যবেক্ষণ করা যেতে পারে। যদি অতীতের আঘাত বা অবিশ্বাস এতটাই গভীর হয় যে তা বর্তমান সম্পর্ক ও দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়াও কার্যকর হতে পারে।

শেষ পর্যন্ত, অতীত আমাদের সতর্ক করতে পারে, কিন্তু বর্তমানের প্রতিটি মানুষকে অতীতের মানুষের ভুলের জন্য দায়ী করা ঠিক নয়। সুস্থ সম্পর্কের জন্য প্রয়োজন সতর্কতা ও বিশ্বাস দুটোর মধ্যে একটি ভারসাম্য তৈরি করা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ