back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বড় টুর্নামেন্টে বাংলাদেশের নারী ক্রিকেট দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৬ ১:১১ অপরাহ্ণ

এশিয়া কাপ ও এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি, আর সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার।

আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নারী এশিয়া কাপে অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগ্রেসরা। টুর্নামেন্টের সব ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে জায়গা পাবে। সেমিফাইনাল হবে ১০ ও ১১ সেপ্টেম্বর, আর ফাইনাল ১৩ সেপ্টেম্বর।

বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। শ্রীলঙ্কা আগের আসরের চ্যাম্পিয়ন হলেও বাংলাদেশ ২০১৮ সালে নারী এশিয়া কাপের শিরোপা জিতেছিল।

এশিয়া কাপের পর বাংলাদেশের সামনে রয়েছে এশিয়ান গেমসের চ্যালেঞ্জ। জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল শুরু হবে ১৭ সেপ্টেম্বর। র‌্যাংকিং ও সরাসরি প্রবেশের কারণে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে। ম্যাচটি হবে কোরোগি অ্যাথলেটিক পার্কে। জয় পেলে পরের ধাপে ভারত-জাপান ম্যাচের বিজয়ীর বিপক্ষে সেমিফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

বাংলাদেশ নারী দলের ১৫ সদস্যের তালিকায় রয়েছেন- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

দুই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ নারী দলের জন্য এটি হতে যাচ্ছে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময়। এশিয়া কাপে ভালো ফলের পাশাপাশি এশিয়ান গেমস থেকেও পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চাইবে নিগার সুলতানার দল। বাংলাদেশ অধিনায়কও এশিয়ান গেমসে ফাইনালে খেলার লক্ষ্য প্রকাশ করেছেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ