back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সম্ভবত এটাই শেষ বছর’ : রোনালদো

নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ

চলতি মৌসুম শেষেই পেশাদার ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘সম্ভবত ফুটবলার হিসেবে এটাই আমার শেষ বছর হতে চলেছে।’

সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে রোনালদোর। তবে দীর্ঘদিন ধরেই তার অবসর নিয়ে নানা গুঞ্জন চলছিল। এবার নিজেই অবসরের সম্ভাবনার কথা জানালেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

রোববার (১৬ আগস্ট) ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ‘ভোগ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সম্ভবত ফুটবলে এটাই আমার শেষ বছর হতে চলেছে। আমি ফুটবলে অনন্যসাধারণ ছাপ রেখে বিদায় নিতে চাই।’

অবসর-পরবর্তী জীবন নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন রোনালদো।

তিনি বলেন, ‘আমার ভবিষ্যতের পুরো রূপরেখা তৈরি করা আছে। নিজেকে ব্যস্ত রাখার মতো এত কাজ আছে যে নির্দিষ্ট করে একটির কথা বলা কঠিন। ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে। তাই নিজেকে নানা কাজে যুক্ত রাখতে হবে।’

ফুটবল ছাড়ার পর আরও বেশি ভ্রমণ করতে চান বলেও জানান পর্তুগিজ তারকা। পাশাপাশি নিজের পছন্দের প্যাডেল খেলা দেখা ও খেলার ইচ্ছা রয়েছে তার।

রোনালদোর ভাষায়, ‘সবচেয়ে বড় কথা, ২৫ বছরের দীর্ঘ আত্মত্যাগের পর আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করতে চাই।’

রোনালদোর এই মন্তব্যের পর তার ভক্তদের মধ্যে নতুন করে তৈরি হয়েছে আবেগ ও উৎকণ্ঠা। সত্যিই যদি চলতি মৌসুমই তার শেষ মৌসুম হয়, তাহলে বিশ্ব ফুটবলের অন্যতম বর্ণিল এক অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ