back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ আগস্ট ঘিরে সারাদেশে কঠোর নিরাপত্তা 

নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৬ ১০:১১ পূর্বাহ্ণ

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীকে ঘিরে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থা। বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বিজিবি।

র‍্যাব, পুলিশ ও বিজিবির পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ সড়ক, পয়েন্ট ও স্থাপনায় বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। বিভিন্ন এলাকায় বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। সেখানে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

শুক্রবার বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহর নেতৃত্বে যৌথ বাহিনীর টহল শুরু হয়। রাতেও জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ টহল অব্যাহত থাকে।

১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথই বন্ধ রাখা হয়েছে। কমপ্লেক্সের চারপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সমাধিসৌধ এলাকায় পাঁচ প্লাটুন বিজিবির পাশাপাশি আট প্লাটুন আর্মড পুলিশ মোতায়েন রয়েছে।

শুধু গোপালগঞ্জ নয়, ১৫ আগস্টকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও স্পর্শকাতর এলাকায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা, সড়ক ও জনসমাগমস্থলে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি ও টহল।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন এলাকায় তল্লাশি ও টহল আরও বাড়ানো হচ্ছে।

১৫ আগস্টকে কেন্দ্র করে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ