back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এআই দিয়ে বয়স শনাক্ত, সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় মেটার

নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর বড় ধরনের অ্যাকশন নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা। দেশটিতে আইন মেনে চলতে গিয়ে প্রায় ৭ লাখ ৫৬ হাজার সন্দেহভাজন অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট ব্লক ও নিষ্ক্রিয় করেছে প্রযুক্তি জায়ান্টটি।

প্রতিষ্ঠানটির দেওয়া হিসাব অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ২ লাখ ৯৪ হাজার ফেসবুক এবং ৪ লাখ ৬২ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মেটা জানিয়েছিল, তখন পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ফেসবুক ও ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরানো হয়েছিল। পরবর্তী সময়ে অপ্রাপ্তবয়স্কদের শনাক্ত ও অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

যেভাবে অপ্রাপ্তবয়স্কদের শনাক্ত করছে মেটা

১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের শনাক্ত করতে মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিভিন্ন ধরনের প্রোফাইল বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করছে। ব্যবহারকারীর জন্মদিনের শুভেচ্ছা, স্কুল বা ক্লাসসংক্রান্ত তথ্য, পোস্টের ক্যাপশনসহ বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে বয়স সম্পর্কে সন্দেহ তৈরি হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেটা জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে অপ্রাপ্তবয়স্কদের শনাক্ত এবং প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্ট ব্লক বা নিষ্ক্রিয় করার কার্যক্রম অব্যাহত থাকবে।

তবে মেটার বিপুলসংখ্যক অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার পরও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। একটি সূত্রের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রথম তিন মাসেও ১৬ বছরের কম বয়সীদের ৮০ শতাংশের বেশি কোনো না কোনোভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছিল।

এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার ও ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থার ওপরও চাপ বাড়ছে। নিয়ম না মানা প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মেটার পাশাপাশি টিকটক, ইউটিউবের মালিক গুগল এবং স্ন্যাপচ্যাটের প্রতিনিধিদেরও এ বিষয়ে সংসদীয় কমিটির সামনে হাজির হয়ে জবাবদিহি করার কথা রয়েছে।

অস্ট্রেলিয়া সরকার শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ বাস্তবায়নে আরও কঠোর হওয়ার উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত আইনে নিয়ম ভঙ্গকারী প্রযুক্তি কোম্পানির সর্বোচ্চ জরিমানার পরিমাণ দ্বিগুণ করে ৯ কোটি ৯ লাখ অস্ট্রেলীয় ডলার, যা প্রায় ৬ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার, করার বিধান রাখা হয়েছে।

বিশ্বের অন্যতম কঠোর সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার এই পদক্ষেপকে। তবে আইন কার্যকর হওয়ার পরও অপ্রাপ্তবয়স্করা বিভিন্ন কৌশলে কীভাবে প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ করছে, তা নিয়ে নিয়ন্ত্রক সংস্থা ও প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর নজরদারি ও জবাবদিহির চাপ আরও বাড়ছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ