back to top

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৬ ২:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডে থাকা একটি স্ক্র্যাপ জাহাজের ট্যাংকে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গ্যাস ছড়িয়ে পড়লে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, এখন পর্যন্ত পাঁচজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে।

তারা হলেন- সানি দাস, পলাশ দাস ও মোহাম্মদ হাবিব। চিকিৎসাধীন অবস্থায় পরে আরও দুজনের মৃত্যু হয়।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেন, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকাল ১০টার দিকে একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংকে লিকেজ দেখা দেয়। স্থানীয় কয়েকজন বহিরাগত বিষয়টি দেখতে গেলে গ্যাসে আক্রান্ত হন। এতে প্রথমে তিনজনের মৃত্যু হয়। পরে আরও দুজন হাসপাতালে মারা গেছেন বলে তিনি জানান।

ইয়ার্ডের প্রশাসনিক কর্মকর্তা সাইফুজ্জামান বলেন, এখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ট্যাংক থেকে গ্যাস লিক হয়ে বিষক্রিয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন।

চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগমও বিস্ফোরণের খবর সঠিক নয় বলে জানিয়েছেন।

এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান জানান, প্রায় ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজন মারা গেছেন। গ্যাস নির্গমন নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জাল পাসপোর্টের ভয়ংকর চক্র, ২ বাংলাদেশি ধরা

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ভিসা নবায়নের সুযোগ করে দিতে পাসপোর্ট...

‘ভয় দেখিয়ে লাভ হবে না’- স্ক্রিনশট ফাঁস করে বাঁধনের কড়া জবাব

নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’ নিয়ে আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে...

ট্রাম্পের বিমান বদলের গোপন কাহিনি ফাঁস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুরস্কের আঙ্কারা থেকে ফেরার পথে...

খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী বিএনপির বিশেষ আয়োজন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম...

শেষ মুহূর্তে কেন ঝুলে গেল ভারতের বাংলাদেশ সফর?

বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ নিয়ে ফের দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেপ্টেম্বরের...

সর্বশেষ