back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র হত্যার দায় এড়াতে নতুন ‘কৌশল’ শেখ হাসিনার!

নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট ২০২৬ ১:০৬ পূর্বাহ্ণ

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হত্যার দায় চাপিয়ে বিএনপি ও জামায়াতকে দায়ী করার কৌশল নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

সম্প্রতি শেখ হাসিনা ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের একটি ফোনালাপের রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ওবায়দুল কাদেরসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানির সময় এ ফোনালাপের রেকর্ড দাখিল করা হয়।

প্রসিকিউশনের দাবি, ফোনালাপে আন্দোলন চলাকালে ছাত্র নিহত হওয়ার দায় আন্দোলনকারীদের ওপর চাপানো এবং বিএনপি-জামায়াতকে এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী করার বিষয়ে আলোচনা হয়।

ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠে শোনা যায়, আন্দোলনে ছাত্র নিহত হওয়ার ঘটনা নিয়ে তিনি বলেন, ‘আর গুলি করে তো ছাত্র মারা হয়নি। ছাত্ররা নিজেরা নিজেরাই তো করছে।’ এরপর আন্দোলনকারীদের ওপর হত্যার দায় চাপানোর কথা বলেন তিনি। জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আস্তে আস্তে ওই লাইনেই যেতে হবে।’

আলোচনার একপর্যায়ে শেখ হাসিনা তার বিরুদ্ধে ওঠা হত্যার অভিযোগ নিয়েও কথা বলেন।

তিনি প্রশ্ন তোলেন, তাকে কেন খুনি বলা হবে। একই সঙ্গে আন্দোলনকারীদের দায়ী করে বক্তব্য প্রচারের কথা বলেন।

হাছান মাহমুদ জানান, পরদিন থেকেই এ ধরনের বক্তব্য প্রচার শুরু করবেন।

ফোনালাপে কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গও উঠে আসে। শেখ হাসিনা বলেন, কোটা-সংক্রান্ত প্রজ্ঞাপন আদালত বাতিল করেছিল এবং সরকারই এ বিষয়ে আপিল করেছিল। পরে আদালতের রায়ের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, তাহলে তাদের খুনি বলা হবে কেন।

এরপর শেখ হাসিনার কণ্ঠে শোনা যায়, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদেরই ‘খুনি’ হিসেবে তুলে ধরার কথা। তিনি অভিযোগ করেন, তাদের ওপর ভর করে জামায়াত-বিএনপি হত্যাকাণ্ড চালিয়েছে। হাছান মাহমুদও বলেন, আন্দোলনের সুযোগ নিয়ে জামায়াত-বিএনপি মানুষ হত্যার সুযোগ পেয়েছে।

এ সময় আন্দোলনের সুযোগ নিয়ে বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও তোলা হয়।

প্রসিকিউশন বলছে, এসব কথোপকথন জুলাই আন্দোলনে তৎকালীন সরকারের অবস্থান, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায় চাপানোর কৌশল এবং ঘটনাগুলোকে ভিন্নভাবে উপস্থাপনের পরিকল্পনার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে উসকানি, আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ এবং হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এসব অভিযোগের পক্ষে ফোনালাপসহ বিভিন্ন অডিও-ভিডিও ও নথি আদালতে উপস্থাপন করেছে প্রসিকিউশন।

আরু|খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এবার মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক!

ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর...

হাসিনাকে ফেরানোর প্রশ্নে ভারত কেন চুপ?

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর...

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

সর্বশেষ