back to top

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতার ষড়যন্ত্র!

নিজস্ব প্রতিবেদক
৮ আগস্ট ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র পরিকল্পিতভাবে কাজ করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি চক্র কৌশলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ জন্য বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্যও ছড়ানো হচ্ছে। তবে সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় সরকার একটি ভঙ্গুর রাষ্ট্র পেয়েছে। দুর্বল অর্থনীতি, বিভক্ত প্রশাসন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের নানা সংকটের মধ্যেই দেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে।

তারেক রহমান আরও বলেন, রাষ্ট্র ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আগের সরকারের সুবিধাভোগীরা এখনো সক্রিয়। অতীতে নেওয়া অপরিকল্পিত পরিকল্পনা ও প্রকল্পের কারণে জ্বালানি খাত ঝুঁকির মুখে পড়েছে। এসব সমস্যা চিহ্নিত করে ধীরে ধীরে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

চিকিৎসক সমাবেশে স্বাস্থ্য খাতের সংস্কার ও সরকারের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের স্বাস্থ্যনীতির মূল লক্ষ্য ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’

রোগ প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষকে সচেতন করতে সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। চিকিৎসকদের নেতৃত্বে এসব স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতন করবেন। এর আগে সরকার ৫ হাজার চিকিৎসক এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল।

ড্যাবের পক্ষ থেকে উত্থাপিত চিকিৎসকদের বিভিন্ন দাবিকে অযৌক্তিক নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এর মধ্যে রয়েছে—
  • বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত ৫ হাজার চিকিৎসক নিয়োগ
  • সরকারি চাকরিতে চিকিৎসকদের প্রবেশের বয়সসীমা ৩২-৩৪ বছর করা
  • অবসরের বয়সসীমা ৬১-৬৫ বছর করা
  • স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন প্রণয়ন
  • উপজেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের বিশেষ ভাতা
  • বেসরকারি চিকিৎসকদের জন্য ন্যায্য ও সুনির্দিষ্ট বেতন কাঠামো

এসব দাবি সরকারের বিবেচনায় থাকা উচিত বলে জানান তিনি।

এ ছাড়া স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্যে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। দ্রুত ‘ই-হেলথ কার্ড’ চালু এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যার হাসপাতালে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান।

চিকিৎসকদের রাজনীতিতে অংশগ্রহণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে চিকিৎসকসহ পেশাজীবীদের রাজনৈতিকভাবে সচেতন থাকা অস্বাভাবিক নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে যেন পেশাগত দায়িত্ব কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সমাবেশে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।

শেষে প্রধানমন্ত্রী সরকারি-বেসরকারি সব চিকিৎসকের সহযোগিতা চেয়ে বলেন, এমন একটি চিকিৎসাবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে দেশের মানুষ মানসম্মত চিকিৎসা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না।

আরু|খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাবেন সালমান খান

আসামে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো...

আগস্ট শেষেই আবারও টানা ৪ দিনের ছুটি!

চলতি আগস্ট মাসের শেষ দিকে চাকরিজীবীদের জন্য আবারও টানা...

মেসি-রোনালদোকে হত্যার হুমকি! 

২০২৬ বিশ্বকাপ চলাকালে ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাবেন সালমান খান

আসামে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো...

আগস্ট শেষেই আবারও টানা ৪ দিনের ছুটি!

চলতি আগস্ট মাসের শেষ দিকে চাকরিজীবীদের জন্য আবারও টানা...

মেসি-রোনালদোকে হত্যার হুমকি! 

২০২৬ বিশ্বকাপ চলাকালে ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও...

সর্বশেষ

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাবেন সালমান খান

আসামে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো...

আগস্ট শেষেই আবারও টানা ৪ দিনের ছুটি!

চলতি আগস্ট মাসের শেষ দিকে চাকরিজীবীদের জন্য আবারও টানা...