back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে -ড. ফরিদুজ্জামান ফরহাদ

kbctgbd
৫ জানুয়ারি ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি’র) কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার আমাদা আদর্শ কলেজ মিলনায়তনে লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির উদ্যোগে লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির সভাপতি মো. জহির আহম্মদ ফকিরের সভাপতিত্বে ও এনপিপি নেতা মো. বদরুল আলমের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা এনপিপির সভাপতি মো. শরীফ মনির হোসেন, স্বাগত বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. বেলাল হোসেন, এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি মো. হাফিজুর রহমান, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আল ফয়সাল খান, প্রভাষক রূপক মুখার্জি, সামাজিক ব্যক্তিত্ব মো. কাশেম খান, এনপিপি নেতা মো. ফিরোজ মোল্যা, কাজী জিয়াউর রহমান লোটাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফরহাদ বলেন, দেশের মানুষ ভাল নাই দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্ব গতিতে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দেশের আইন শৃঙ্খলা ভাল নাই।

মানুষের ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। ২০১৮ সালে নড়াইল -২ আসনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। ওই নির্বাচনে তিনি নিজের ভোট নিজে দিতে পারেননি বলে তিনি উল্লেখ করেন। মানুষ আজ ভোটাধিকার ফিরে পেতে চাই। নিজের ভোট নিজে দিতে চাই।

অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে সময়ক্ষেপন করে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন। দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার সহসাই নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার উপহার দিবে এ প্রত্যাশা দেশের মানুষের। এবং নির্বাচিত সরকার এসেই দেশে গৃহীত হওয়া সংস্কার সমূহ বাস্তবায়ন করবেন। তিনি আরও বলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়া যাবে না।

অবশেষে তিনি বলেন বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করবো। আমাকে বাদে অন্য কাউকেও মনোনয়ন দিলে আমি সবাইকে নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবো। এসময় অনুষ্ঠিতব্য আমাদা আদর্শ কলেজকে এমপিওভুক্ত করণে উপস্থিত সবাইকে আশ্বাস প্রদান করেন।।

কর্মী সম্মেলন শেষে প্রধান অতিথি ড. ফরিদুজ্জামান ফরহাদ- মো: জহির আহম্মদ ফকিরকে সভাপতি, মো: জোবায়ের শেখকে সাধারণ সম্পাদক এবং শেখ ইমদাদকে সাংগঠনিক করে এনপিপির লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে...

৫ দিনের অভিযানে রাঙামাটিতে পুলিশের জালে ২৯ জন

রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। সর্বশেষ অভিযানে...

‘এরপর কী?’এই প্রশ্নেই এআই ড্রামার ফাঁদে দর্শক

ফেসবুক খুললেই এখন চোখে পড়ছে ছোট ছোট ড্রামা। কয়েক...

টেকনাফে মানবপাচারের প্রস্তুতি, উদ্ধার ১৫ জন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ...

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

সর্বশেষ