back to top

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুকুট জয়ের স্বপ্ন নিয়ে ভিয়েতনামের পথে সামানজার

নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের হয়ে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড ২০২৬-এ অংশ নিতে ভিয়েতনামের উদ্দেশে রওনা হচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ সামানজার সাঈদ। 

শনিবার (৮ আগস্ট) তিনি ঢাকা ছাড়বেন। ৯ আগস্ট ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম, আর আগামী ৫ সেপ্টেম্বর হো চি মিন সিটিতে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে আয়োজক প্রতিষ্ঠান আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (AMTC)-এর সংবাদ সম্মেলনে সামানজার জানান, বিশ্বমঞ্চে তার সবচেয়ে বড় লক্ষ্য আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা।

তিনি বলেন, “আমার একটাই চাওয়া, মঞ্চে উঠে যেন আত্মবিশ্বাস না হারাই। এত দিন যা শিখেছি এবং যেসব দক্ষতা অর্জন করেছি, তা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই এখন আমার মূল লক্ষ্য।”

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন সামানজার সাঈদ। কৌতূহলবশত প্রথমবারের মতো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়েই বিজয়ীর মুকুট জেতেন তিনি। মুকুট জয়ের পর থেকে আন্তর্জাতিক মঞ্চের জন্য ব্যক্তিত্ব উন্নয়ন, উপস্থাপনা ও বিভিন্ন দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ নিয়েছেন বলে জানান এই সুন্দরী।

শৈশব থেকেই গান, নাচ ও খেলাধুলার প্রতি আগ্রহী সামানজার। তিনি চার বছর ধরে কথক ও ভরতনাট্যম নৃত্য শিখেছেন। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কারণে কিছুদিন সৃজনশীল কাজ থেকে দূরে থাকলেও ভবিষ্যতে আবার সেই জগতে ফিরতে চান। পাশাপাশি ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে অভিনয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

গত ১১ জুলাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন সামানজার সাঈদ। বিদায়ী বিজয়ী আকলিমা আতিকা কনিকার কাছ থেকে তিনি মুকুট গ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপ লাবিবা মনজুর।

ভিয়েতনামে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ডের ৭৫তম বর্ষপূর্তি আসরে বিশ্বের ১২০টিরও বেশি দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেবেন সামানজার। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং সেরা ফল অর্জনই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য।

আরু||খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৮ যাত্রীর

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে...

‘শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে’

দেশে মাদকের বিস্তার রোধে শীর্ষ মাদক কারবারিদের একটি নিরপেক্ষ...

২০২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন ভর্তি নীতির ঘোষণা

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা...

না ফেরার দেশে ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর কণ্ঠশিল্পী 

বাংলা লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকসংগীতশিল্পী...

১৬ দিন পর আংশিক চালু এলএনজি টার্মিনাল

কক্সবাজারের মহেশখালীতে দুর্ঘটনার পর বন্ধ থাকা ভাসমান এলএনজি (তরলীকৃত...

সর্বশেষ