back to top

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচন ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’ অনুযায়ী পরিচালিত হবে। এ নির্বাচনে ভোটার হিসেবে অংশ নেবেন জাতীয় সংসদের সদস্যরা এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত ২৪ জুলাই গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আর স্পিকারের দায়িত্ব সাময়িকভাবে পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। সে হিসেবে আগামী ২২ অক্টোবরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল। তবে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের আগেই ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে।

এর আগে গত ২৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ওই বৈঠকের পর নির্বাচন কমিশন তফসিল চূড়ান্ত করে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, তফসিল অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন হলে আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

আরু||খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১৮ বছর আগের সম্পত্তি হঠাৎ কেন বিক্রি করলেন মাধুরী?

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে বড়...

মৃত্যুর ফাঁদে দেশের সড়ক: ১ মাসেই প্রাণ গেল ৪১৬ জনের

চলতি বছরের জুলাই মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ...

বিদ্যুৎ বাঁচাতে কোন চুলা কিনবেন?

বর্তমান সময়ে গ্যাসের দাম বৃদ্ধি, নিরাপত্তাজনিত ঝুঁকি এবং পরিবেশবান্ধব...

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া?

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত...

সর্বশেষ