back to top

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্মোচন হলো ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গ্যালারি পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ

রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের স্মারক এবং প্রদর্শনী পরিদর্শন করেন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির উদ্বোধন করা হয়। পরে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, ব্যবহৃত সামগ্রী, স্মারক ও ঘটনাপ্রবাহভিত্তিক প্রদর্শনী পর্যবেক্ষণ করেন।

জাদুঘরের প্রতিটি গ্যালারিতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ধাপ, আন্দোলনের প্রেক্ষাপট, শহীদদের আত্মত্যাগ, আহতদের অবদান এবং সেই সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলিকে নানাভাবে উপস্থাপন করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা আন্দোলনের বিভিন্ন অধ্যায় সম্পর্কে ধারণা নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের লক্ষ্য হলো জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরা। এর আগে সরকার জানিয়েছিল, ৫ আগস্ট জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার...

মাঠে নেমেই জাদু দেখালেন নেইমার

ব্রাজিলের ঐতিহ্যবাহী নকআউট টুর্নামেন্ট কোপা ডু ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে...

এক মাসে ১৫ হাতির রহস্যজনক মৃত্যু

কেনিয়ার বিখ্যাত অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী এলাকায় রহস্যজনকভাবে ১৫টি...

‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি, গ্রেপ্তারের পর দেখা গেল সেটি ‘লাইটার’

গাজীপুরের শ্রীপুরে টিকটকে পিস্তল প্রদর্শন করে এলাকায় আতঙ্ক ছড়ানো...

রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! গ্রাম ছাড়ার নির্দেশ

নেত্রকোনা সদর উপজেলায় এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে...

সর্বশেষ