back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোস্টেশনের ময়লার ঝুড়িতে মিলল ‘বোমাসদৃশ’ বস্তু

নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মেট্রোরেল স্টেশনের ভেতরে একটি ময়লার ঝুড়িতে সন্দেহজনক বস্তু পাওয়া গেছে। প্রাথমিকভাবে সেটিকে বোমা বলে সন্দেহ করা হচ্ছে।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে বিষয়টি জানার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর-১০ গোলচত্বর এলাকায় মেট্রোস্টেশনের ভেতরে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান সংশ্লিষ্টরা। পরে নিরাপত্তার স্বার্থে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। বস্তুটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে সিটিটিসির বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে।

এদিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও একটি সন্দেহজনক বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। ওই এলাকাও পুলিশ ঘিরে রেখেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন। পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুটি আসলে কী, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

সর্বশেষ