back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ

বাংদেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে আজ শনিবার (১ আগস্ট) থেকে সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নতুন নির্দেশনা অনুযায়ী, আজ থেকে নতুন কোনো গণপরিবহনের নিবন্ধন কিংবা ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযুক্ত থাকার প্রমাণপত্র দাখিল করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে জিপিএস ডিভাইসটি সচল রয়েছে কি না, তাও যাচাই করা হবে।

বিআরটিএ জানিয়েছে, জিপিএস সংযুক্ত ও কার্যকর না থাকলে কোনো যানবাহনের নতুন নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না। এ বিষয়ে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জিপিএস বাধ্যতামূলক করার ফলে গণপরিবহনের অবস্থান, গতি ও চলাচল রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে নির্ধারিত রুট অনুসরণ নিশ্চিত করা, অতিরিক্ত গতিতে চলাচল শনাক্ত করা, যানবাহনের অনিয়ম নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার পর দ্রুত অবস্থান নির্ণয় করা সহজ হবে।

বিআরটিএর চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নতুন নিবন্ধনের জন্য আসা প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকতে হবে। একইভাবে ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও জিপিএস বাধ্যতামূলক করা হয়েছে। বিষয়টি কার্যকরভাবে বাস্তবায়নে বিআরটিএ নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থা তৈরি করছে, যার মাধ্যমে সহজেই কোনো যানবাহনে জিপিএস সংযুক্ত ও সচল রয়েছে কি না তা যাচাই করা যাবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল প্রযুক্তি ব্যবহার করলেই কাঙ্ক্ষিত ফল মিলবে না।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, সড়ক পরিবহন খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলেই এই উদ্যোগের প্রকৃত সুফল পাওয়া যাবে।

সড়ক পরিবহন বিশেষজ্ঞদের মতে, উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও গণপরিবহনে জিপিএস ব্যবহারের মাধ্যমে নজরদারি বাড়বে, যাত্রীসেবার মান উন্নত হবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক পরিবর্তন আসবে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়ন হলে দুর্ঘটনা কমানো, রুট ব্যবস্থাপনা উন্নত করা এবং পরিবহন খাতে জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

নির্মাতা রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন...

গরমে অতিষ্ঠ মানুষ, তার ওপর দেশজুড়ে লোডশেডিং

গরম যত বাড়ছে, ততই বাড়ছে বিদ্যুতের সংকট। দিনে-রাতে রাজধানীসহ...

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডোপ টেস্টে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ আসায় পুলিশ সুপার...

মুসলিম ব্যক্তিগত আইনে বড় পরিবর্তনের পথে ভারত

ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসিত ২১টি রাজ্যে ২০২৯ সালের...

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর...

সর্বশেষ