দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তিনি নতুন দায়িত্ব পেলেন এশিয়ান লিজেন্ডস লিগে। টুর্নামেন্টটিতে অংশ নেওয়া বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব।
বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে সাকিবের পাশাপাশি রয়েছেন সাবেক ও অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার। দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলক কাপালি। এছাড়া স্কোয়াডে আছেন তুষার ইমরান, মেহেদী মারুফ, আরিফুল হক, শফিউল ইসলাম, মুক্তার আলীসহ আরও কয়েকজন পরিচিত মুখ।
এবারের এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্স ছাড়াও অংশ নিচ্ছে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্স। ৩০ জুলাই জাম্বিয়ায় শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।
অন্যদিকে বর্তমানে সাকিব আল হাসান খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। তিনি জাফনা কিংস–এর হয়ে মাঠে নামছেন। ইতোমধ্যেই ৭ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে প্লে-অফ নিশ্চিত করেছে জাফনা কিংস। দলটি ফাইনালে উঠতে পারলে ৮ আগস্ট শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে।

বাংলাদেশ টাইগার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড
- সাকিব আল হাসান (অধিনায়ক)
- অলক কাপালি (সহ-অধিনায়ক)
- নাজমুস সাদাত
- ধীমান ঘোষ (উইকেটরক্ষক)
- মেহেদী মারুফ
- আবুল হাসান রাজু
- শফিউল ইসলাম
- মুক্তার আলী
- তাপস ঘোষ
- নাজমুল হোসেন মিলন
- উত্তম কুমার সরকার
- সাকলাইন সজীব
- ফরহাদ হোসেন
- ইমন আহমেদ
- আল মামুন রাসেল
- সাদেকুর রহমান
আরু/


