back to top

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেলারেই ঝড় তুলল ৪ হাজার কোটি রুপির সিনেমা

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ

ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর একটি হিসেবে আলোচনায় থাকা পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’-এর প্রথম পর্বের ট্রেলার প্রকাশ পেয়েছে। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমাটি নির্মাণ করছেন নিতেশ তিওয়ারি এবং প্রযোজনায় রয়েছেন নমিত মালহোত্রা। দুই পর্বে মুক্তি পাবে সিনেমাটি।

চার মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারে তুলে ধরা হয়েছে রাম, সীতা ও রাবণের মহাকাব্যিক কাহিনির গুরুত্বপূর্ণ অংশ। শুরুতেই দেখা যায় যশ অভিনীত রাবণের রাজত্ব বিস্তারের দৃশ্য। এরপর মানবজাতির রক্ষায় ভগবান বিষ্ণুর রামরূপে আবির্ভাবের গল্প তুলে ধরা হয়েছে।

ট্রেলারে রণবীর কাপুর-কে দেখা গেছে রামের চরিত্রে। অন্যদিকে সীতা চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ। রাম-সীতার বিয়ে, ১৪ বছরের বনবাস এবং রাবণের সঙ্গে সংঘাতের সূচনার দৃশ্যও দেখা গেছে ট্রেলারে।

গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র শূর্পণখার ভূমিকায় রয়েছেন রাকুল প্রীত সিং। ট্রেলারে লক্ষ্মণ-শূর্পণখা পর্বের পর রাবণের প্রতিশোধের পরিকল্পনা এবং রাম-রাবণের যুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে।

নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটিতে বড় পরিসরের ভিএফএক্স, যুদ্ধের দৃশ্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। সংগীত পরিচালনায় থাকছেন অস্কারজয়ী এ আর রহমান ও হ্যান্স জিমার।

এর আগে রামায়ণ অবলম্বনে নির্মিত আদিপুরুষ সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। তবে নতুন ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন সানি দেওল, বিবেক ওবেরয়, লারা দত্তসহ অনেকে।

‘রামায়ণ’-এর প্রথম পর্ব চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী বছর।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৩.৪ বিলিয়ন ডলারের সেতু প্রকল্পের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র

প্রায় ৩.৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য দুটি মেগা সেতু...

ডিএমপির চিরুনি অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে...

৩.৪ বিলিয়ন ডলারে দুই মেগা সেতু নির্মাণের প্রস্তাব জাপানের 

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)...

আমিষের বাজারে লাগামহীন দাম

দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে নিত্যপ্রয়োজনীয় আমিষজাত পণ্যের দামে আবারও...

সমুদ্রপথের নিরাপত্তায় সৌদির নতুন জোটে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্য ও...

সর্বশেষ