আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ আগস্ট থেকে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল সব ধরনের জ্বালানির দাম জুলাই মাসের মতোই বহাল থাকবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ঘোষণায় বলা হয়েছে, আগস্ট মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিনের দাম ১৩৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য ১ আগস্ট থেকে কার্যকর হবে।
এর আগে জুলাই মাসেও একই দাম কার্যকর ছিল। ফলে টানা আরও এক মাস জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আনেনি সরকার।
বাংলাদেশে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি তেলের দামের ওঠানামা, আমদানি ব্যয়, ডলার বিনিময় হার এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি (Automatic Pricing Formula) অনুযায়ী জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। তবে আগস্ট মাসের জন্য এসব বিবেচনায় বিদ্যমান মূল্যই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগস্ট মাসে প্রতি লিটার জ্বালানির দাম
- ডিজেল: ১১৫ টাকা
- কেরোসিন: ১৩৫ টাকা
- পেট্রোল: ১৪০ টাকা
- অকটেন: ১৪৫ টাকা
নতুন এই মূল্যহার আগামী ১ আগস্ট ২০২৬ থেকে সারা দেশে কার্যকর হবে।
আরু/


