back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে সোপর্দ ডেভিড ইমন

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করেছে পুলিশ। একাধিক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত এই আসামিকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে যশোরের ঝিকরগাছা এলাকা থেকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়।

পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) ভোরে চট্টগ্রাম ও যশোর জেলা পুলিশের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝুমঝুমপুর এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। পরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ডেভিড ইমনসহ তার কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি নিজের গোঁফ ও বেশভূষা পরিবর্তন করেছিলেন বলেও জানায় পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং শেষে তাকে আদালতে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে ডেভিড ইমন বলেন, “আমার অনেক কিছু বলার আছে।” তবে পুলিশ সদস্যদের হস্তক্ষেপে তিনি আর কোনো বক্তব্য দিতে পারেননি।

পুলিশের দাবি, ডেভিড ইমন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে বাকলিয়ার জোড়া হত্যা, পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজিসহ অন্তত ১১টির বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এসব মামলার তদন্ত ও জিজ্ঞাসাবাদের স্বার্থে আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদালতে হাজির করার সময় পুরো প্রক্রিয়াজুড়ে ছিল কঠোর পুলিশি নিরাপত্তা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডোপ টেস্টে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ আসায় পুলিশ সুপার...

মুসলিম ব্যক্তিগত আইনে বড় পরিবর্তনের পথে ভারত

ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসিত ২১টি রাজ্যে ২০২৯ সালের...

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর...

তেলের দাম বাড়তেই স্বর্ণের বাজারে পতন

জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে।...

আমিরাতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা...

সর্বশেষ