back to top

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টুথপেস্টের পর এবার রান্নার তেলেও মাইক্রোপ্লাস্টিক!

নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকার বাজারে বিক্রি হওয়া বোতলজাত ও খোলা সয়াবিন তেলে উদ্বেগজনক মাত্রায় ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর যৌথ গবেষণায় দেখা গেছে, প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে ৫৩ হাজার ৯২২টি মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। বোতলজাত তেলের তুলনায় খোলা তেলে দূষণের মাত্রা আরও বেশি।

সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস-এ প্রকাশিত গবেষণায় ঢাকার তেজগাঁও, উত্তরা ও ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন সুপারশপ ও খোলা বাজার থেকে সংগ্রহ করা ৬০টি সয়াবিন তেলের নমুনা আধুনিক স্পেকট্রোস্কোপিক ও রাসায়নিক পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়।

গবেষণায় দেখা যায়, খোলা সয়াবিন তেলে প্রতি লিটারে গড়ে ৫৯ হাজার ৭৭৮টি মাইক্রোপ্লাস্টিক রয়েছে, যা বোতলজাত তেলের তুলনায় প্রায় ১.২৪ গুণ বেশি। সবচেয়ে বেশি দূষণ পাওয়া গেছে তেজগাঁও এলাকার খোলা তেলের নমুনায়।

গবেষকদের মতে, শিল্পকারখানার আধিক্য, প্লাস্টিক ও টেক্সটাইল কারখানার নিকটবর্তী পরিবেশ এবং একই পাত্র বারবার ব্যবহারের কারণে এ দূষণ বাড়ছে।

বিশ্লেষণে তেলে ৬ ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত হয়েছে।

এগুলো হলো—লো-ডেনসিটি পলিইথিলিন (LDPE), হাই-ডেনসিটি পলিইথিলিন (HDPE), পলিপ্রোপিলিন (PP), পলিইথিলিন টেরেফথালেট (PET), পলিইউরেথেন (PU) ও নাইলন।

গবেষকরা জানিয়েছেন, ভোজ্যতেলে পলিইউরেথেন ও নাইলনের উপস্থিতি বিশ্বের কোনো গবেষণায় এবারই প্রথম শনাক্ত হয়েছে।

গবেষণার তথ্যমতে, শনাক্ত হওয়া মাইক্রোপ্লাস্টিকের ৮২.৫ শতাংশই ফাইবার বা আঁশজাতীয়, ৫৬.২৯ শতাংশ স্বচ্ছ রঙের এবং ৩৫.৮৪ শতাংশ কণার আকার ১০১ থেকে ৫০০ মাইক্রোমিটারের মধ্যে।

মানবদেহে সম্ভাব্য প্রভাব বিশ্লেষণে গবেষকরা জানান, একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে ১৭.৬৫টি এবং বছরে প্রায় ৬ হাজার ৪৪১টি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করতে পারেন।

অন্যদিকে, কম ওজনের কারণে শিশুদের ঝুঁকি আরও বেশি। একটি শিশু প্রতিদিন গড়ে ৭৭.২১টি, বছরে প্রায় ২৮ হাজার ১৮০টি এবং জীবনদ্দশায় প্রায় ২০ লাখ ৯০ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করতে পারে বলে গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মাইক্রোপ্লাস্টিক পরিপাকতন্ত্রের জটিলতা, হরমোনের ভারসাম্যহীনতা, দীর্ঘমেয়াদি প্রদাহ এবং কোষের ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে ১৩০ মাইক্রোমিটারের চেয়ে ছোট কণা কোষের দেয়াল ভেদ করে রক্তে প্রবেশের ঝুঁকি তৈরি করে।

গবেষণা দলের প্রধান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক বলেন, মাইক্রোপ্লাস্টিক বর্তমানে একটি উদীয়মান দূষক, যা মানবদেহের প্রজননতন্ত্র ও বিপাকীয় ব্যবস্থায় দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তার মতে, প্লাস্টিক পুরোপুরি বর্জন করা সম্ভব না হলেও এর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার (রিসাইক্লিং) এবং খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ থেকে বাজারজাতকরণ পর্যন্ত কঠোর নজরদারি নিশ্চিত করা জরুরি।

গবেষকরা আরও সুপারিশ করেছেন, খাদ্যপণ্যে মানসম্মত ফিল্টার ব্যবহার, খোলা তেল বিক্রিতে কার্যকর নিয়ন্ত্রণ এবং দেশে খাদ্যপণ্যে মাইক্রোপ্লাস্টিক পর্যবেক্ষণের জন্য দ্রুত সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

এর আগে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)-এর এক গবেষণায় দেশের বাজারে প্রচলিত ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট নমুনার মধ্যে ২৬টিতে (৭৬.৫ শতাংশ) মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছিল। গবেষণায় প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত প্লাস্টিক কণা পাওয়া যায়, যা দেশে খাদ্য ও ব্যক্তিগত ব্যবহার্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মানব পাচারের তালিকায় শীর্ষে বাংলাদেশ

আজ (৩০ জুলাই) বিশ্ব মানব পাচারবিরোধী দিবস। এ বছরের...

রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত, নিহত আরসা কমান্ডার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আরাকান...

যে চরিত্র ঘিরে শুরু থেকেই তুমুল আলোচনা

বাংলাদেশের অভিজাত সমাজ, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং এক যৌনকর্মীর...

৩০ জুলাই: লাল প্রোফাইল ছবিতে সরব হয়েছিল সারাদেশ

২০২৪ সালের জুলাই আন্দোলনের ইতিহাসে ৩০ জুলাই ছিল অন্যতম...

অবসরের দুদিন আগে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

অবসরে যাওয়ার মাত্র দুই দিন আগে সিলেট নগরীর নিজ...

সর্বশেষ