back to top

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মিথ্যা আর মেনে নেব না’- সমালোচকদের হুঁশিয়ারি নেইমারের

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি অনুশীলন বাদ দিয়ে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে সান্তোসের হয়ে শাপোকোয়েন্সের বিপক্ষে জোড়া গোল করে মাঠেই সমালোচকদের জবাব দেন এই ফরোয়ার্ড। কিন্তু ম্যাচ শেষে নতুন করে তাকে ঘিরে শুরু হয়েছে আরেক বিতর্ক।

ব্রাজিলের সংবাদমাধ্যমের দাবি, ২-২ গোলে ড্র হওয়া ওই ম্যাচের হাফটাইমে ড্রেসিংরুমে কয়েকজন তরুণ সতীর্থকে কড়া ভাষায় তিরস্কার করেন নেইমার। এমনকি গ্যাব্রিয়েল বোন্তেম্পোকে ‘বোকা’ বলার পাশাপাশি অন্য ক্লাবে চলে যাওয়ার পরামর্শও দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এছাড়া মিডফিল্ডার জোয়াও আনানিয়াসের পারফরম্যান্স নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন নেইমার।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ভিডিও প্রকাশ করে তিনি বলেন, ড্রেসিংরুমে কোনো নির্দিষ্ট তরুণ খেলোয়াড়কে নয়, পুরো দলকেই উদ্দেশ্য করে কথা বলেছেন।

নেইমার বলেন, “ড্রেসিংরুমে তরুণ খেলোয়াড়দের আমি তিরস্কার করেছি এমন গুঞ্জন শুনেছি। এটি সম্পূর্ণ মিথ্যা। যারা এসব ছড়াচ্ছেন, তাদের বলব মিথ্যা বলবেন না।”

তিনি আরও জানান, ম্যাচ শেষে দলের অনেক সিনিয়র খেলোয়াড়ই কথা বলেছেন এবং সবাই জয়ের লক্ষ্য নিয়েই নিজেদের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করেছেন।

নেইমারের ভাষায়, “ড্রেসিংরুমে আপনি যাকে খুশি জিজ্ঞাসা করতে পারেন। এটি পুরো দলকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। আমি, লুকাস, আরাও, গাবি, ব্রাজাও— সবাই কথা বলেছি। আমরা জিততে চাই বলেই নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। কোনো তরুণ খেলোয়াড়কে আলাদাভাবে অপমান করা হয়নি।”

গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করে নেইমার বলেন, “যথেষ্ট মিথ্যাচার হয়েছে। এখন থেকে ইন্টারনেটে ছড়ানো এসব মিথ্যা আর মেনে নেব না। ড্রেসিংরুমে আলোচনা বা তিরস্কার ফুটবলের স্বাভাবিক বিষয়। কিন্তু যারা বিদ্বেষপূর্ণ ও মিথ্যা খবর ছড়ায়, তারা ফুটবল বা দলের পরিবেশ সম্পর্কে কিছুই বোঝে না।

সম্প্রতি মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের নানা ঘটনা নিয়েও আলোচনায় রয়েছেন নেইমার। তবে নতুন এই অভিযোগও দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বর্ষার তাণ্ডবে পাকিস্তানে শতাধিক মৃত্যু, সতর্কতা জারি

প্রবল বৃষ্টি, আকস্মিক বন্যা, বজ্রপাত, ভূমিধস এবং ঘরবাড়ি ধসসহ...

দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়নের নতুন দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এ...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে...

ফেসবুকে ভাইরাল ইভেন্ট: তাহসান-মিথিলার বিয়ে চাই!

একসময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ...

২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা,...

সর্বশেষ