back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু, শনাক্ত ৭৮

নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নতুন করে ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৬ জনে।

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ বুলেটিনে জানানো হয়, মোট মৃতদের মধ্যে ৭২১ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এবং ৯৫ জনের ক্ষেত্রে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।

বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (৩১৬ জন)। এরপর রয়েছে সিলেট (১০৬), রাজশাহী (৯০), ময়মনসিংহ (৬৭), চট্টগ্রাম (৫৭), বরিশাল (৪৩), খুলনা (৩২) এবং রংপুর বিভাগে (১০ জন)।

গত ২৪ ঘণ্টায় আরও ৬১৩ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৫৮১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে পরীক্ষায় ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়। এর ফলে দেশে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ১৫ হাজার ২৭২ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জনে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সংক্রমিত ব্যক্তিকে আলাদা রাখার বিকল্প নেই।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ