back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার ধাক্কায় নুইয়ে পড়ল চট্টগ্রামের খামার খাত

নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২৬ ৭:১২ অপরাহ্ণ

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম বিভাগের প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে গবাদিপশু, হাঁস-মুরগি, খামার, পশুখাদ্য ও চারণভূমির ব্যাপক ক্ষতি হয়েছে বলে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ৪৫টি উপজেলার ১৯১টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সময় ১ লাখ ৬১ হাজার ৩৯৪টি গবাদিপশু, হাঁস ও মুরগি মারা গেছে। পাশাপাশি ৩৩ লাখ ৩৩ হাজার ৬৪২টি গবাদিপশু ও হাঁস-মুরগি এবং ১০ হাজার ৯৯১টি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে- গবাদিপশুর ৪ হাজার ৭৫৬টি খামারে প্রায় ১৭ কোটি ৫৫ লাখ টাকা, হাঁস-মুরগির ৬ হাজার ২৩৫টি খামারে প্রায় ১৯ কোটি ৭৩ লাখ টাকা, ৯১০ টন দানাদার পশুখাদ্যে ৫ কোটি ১৮ লাখ টাকা, ১৪ হাজার ২৬৫ টন খড়ে ২১ কোটি ৫৭ লাখ টাকা, ৯ হাজার ১২৯ টন ঘাসে ৮ কোটি ২৬ লাখ টাকা এবং মৃত গবাদিপশু ও হাঁস-মুরগির কারণে প্রায় ৪ কোটি ৮৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ছাড়া বন্যায় বিভাগের পাঁচ জেলায় ১০ হাজার ৪৮০ একর চারণভূমি প্লাবিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের চারণভূমি।

প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, মোট আর্থিক ক্ষতির প্রায় ৭৮ শতাংশই চট্টগ্রাম জেলায় হয়েছে। প্রাণিহানির বড় অংশই পোলট্রি খাতে হওয়ায় এবং পশুখাদ্য, খড় ও ঘাসের ব্যাপক ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত খামারিদের উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ