back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ

দীর্ঘ আট বছর পর আবারও বাংলাদেশে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। ২০২৬ সালের ১৫তম আসর অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ১৭ নভেম্বর রাজধানী ঢাকায়।

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচি ও আয়োজক দেশের নাম ঘোষণা করেছে। সাফভুক্ত সাতটি সদস্য দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা—এবারের আসরে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৫ জুলাই ঢাকায় উন্মোচন করা হবে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিসিয়াল লোগো। এরপর ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র, যেখানে দলগুলোর গ্রুপ নির্ধারণ করা হবে।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল এক বিবৃতিতে বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এই টুর্নামেন্ট দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। অতীতে এটি সমর্থকদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে।”

বাংলাদেশকে আয়োজক হিসেবে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশে ফুটবলের প্রতি মানুষের আগ্রহ ধারাবাহিকভাবে বাড়ছে। তাই এই দেশকে আয়োজক হিসেবে পাওয়া আমাদের জন্য রোমাঞ্চকর। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ একটি সফল ও জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করবে, যা খেলোয়াড় ও সমর্থকদের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।”

তিনি আরও জানান, টুর্নামেন্ট ঘিরে আগামী সপ্তাহগুলোতে বিভিন্ন প্রচারণা, অনুষ্ঠান ও আয়োজনের বিস্তারিত প্রকাশ করা হবে। ইতোমধ্যে সাফ চ্যাম্পিয়নশিপকে ঘিরে কাউন্টডাউনও শুরু হয়েছে।

এবারের আসরটি হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম সংস্করণ। এর আগে সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও দেশের মাটিতে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল প্রতিযোগিতা ফিরছে, যা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আশা করছে, আন্তর্জাতিক মানের আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। একই সঙ্গে এই আসর দেশের ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ