back to top

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিয়েটা আর করতে হলো না’

নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হারার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আগের ঘোষণার প্রসঙ্গ টেনে নতুন পোস্ট দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

সোমবার (২০ জুলাই) ভোররাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ পোস্টটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করে।

এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে পরীমনি ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ সেই পোস্টও ব্যাপক ভাইরাল হয়েছিল।

পরে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় পরীমনি জানান, বিষয়টি তিনি সম্পূর্ণ মজার ছলে লিখেছিলেন। তবে সেই পোস্টের পর অসংখ্য বিয়ের প্রস্তাব পেয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছেন।

তিনি বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, এভাবে সবাই বিষয়টিকে সিরিয়াসলি নেবে। এত এত সিরিয়াস সব বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না কী করব।’

এদিকে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের ফল নিশ্চিত হওয়ার পরই নিজের প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জানিয়ে পোস্ট করেন পরীমনি। তার এই পোস্ট ইতোমধ্যেই ভক্তদের মধ্যে হাস্যরসের পাশাপাশি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিসিবির কাঠগড়ায় শেখ মেহেদী

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান শৃঙ্খলাভঙ্গের...

বিশ্বকাপ হার, নীরবতা ভাঙলেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে...

সরকারি-বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা

আগামী বছরের হজকে সামনে রেখে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায়...

যে মুসলিম নারীর আত্মত্যাগে লেখা ইয়ামালের বিশ্বজয়ের গল্প

মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকায়...

ব্যারিকেড ভেঙে সংসদের দোরগোড়ায় ছাত্রদের মিছিল

ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তেজনা থামছেই না।...

সর্বশেষ