back to top

সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬ ২:০২ অপরাহ্ণ

ইরানের হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র এবং সমুদ্রের পানি শোধনাগারের একটি অংশে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কুয়েত ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য ও এক বেসামরিক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার কুয়েত ফায়ার সার্ভিস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা (KUNA) জানিয়েছে, হামলার পর দুটি স্থানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য এবং এক বেসামরিক শ্রমিক আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানায়, শনিবার ভোরে ইরানের হামলার পর একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও সমুদ্রের পানি শোধনাগারের একটি অংশে আগুনের সূত্রপাত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়।

এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। কুয়েতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার কারণে পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে।

কর্তৃপক্ষ হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।

ইতি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপ ম্যাচ ঘিরে দাম্পত্য কলহ, যুবকের আত্মহত্যা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি...

জিয়াউল আহসানের জলসিঁড়ি বাড়িতে দুদকের টিম

রাজধানীর জলসিঁড়িতে অবস্থিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক...

নীলফামারী যাচ্ছেন এনসিপির ৪ কেন্দ্রীয় নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে...

ফের গ্রেপ্তার রিজেন্ট সাহেদ

আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে রাজধানীর পল্লবী থানার...

চকরিয়া-সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল জারি

কক্সবাজারের ঐতিহাসিক চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা, অবৈধ...

সর্বশেষ