back to top

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে ‘রেড অ্যালার্ট’

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বায়ুদূষণ নিয়ে উদ্বেগ বেড়েছে। কানাডার বিভিন্ন অঞ্চলে চলমান দাবানলের ধোঁয়া নিউইয়র্কের আকাশ ঢেকে ফেলায় বায়ুর মান উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। এর জেরে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাসিন্দা ও দর্শকদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না থাকার পরামর্শ দিচ্ছেন।

মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ)-এর সাবেক কর্মকর্তা ও বায়ুদূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রনি নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্কে সারাদিন বাইরে থেকে শ্বাস নেওয়া প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমান ক্ষতিকর হতে পারে।

তার ব্যাখ্যায়, বায়ুর মান সূচক (Air Quality Index-AQI) অনুযায়ী এই হিসাব করা হয়েছে। সাধারণভাবে, একিউআইয়ের প্রতি ২০ পয়েন্ট বৃদ্ধিকে একটি সিগারেটের সমপরিমাণ দূষণের প্রভাব হিসেবে ধরা হয়। দাবানলের ধোঁয়ায় থাকা অতিক্ষুদ্র PM2.5 কণাগুলো ফুসফুস পেরিয়ে রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে, যা দীর্ঘমেয়াদে হৃদরোগ, ফুসফুসের রোগ এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

পেট্রনির মতে, বিশ্বকাপ ফাইনাল দেখতে কেউ যদি স্টেডিয়ামের বাইরে বা খোলা পরিবেশে হাফটাইম, সম্ভাব্য অতিরিক্ত সময় এবং উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানসহ প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন, তবে তা প্রায় আড়াইটি সিগারেট ধূমপানের সমপরিমাণ দূষণের সংস্পর্শে আসার মতো হতে পারে।

বর্তমানে নিউইয়র্কের বিভিন্ন এলাকায় বায়ুর মান সূচক (AQI) ১৫১ থেকে ২০০-এর মধ্যে ওঠানামা করছে, যা যুক্তরাষ্ট্রের মানদণ্ড অনুযায়ী “Unhealthy” বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পর্যায় হিসেবে বিবেচিত হয়। এই অবস্থায় শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের প্রধান অ্যান্ড্রু জিউলিয়ানি জানিয়েছেন, এখন পর্যন্ত ফাইনাল নির্ধারিত সময়েই আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে বায়ুর মান আরও খারাপ হলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা দেওয়া হবে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বাইরে বের হলে এন৯৫ মাস্ক ব্যবহার করা, অপ্রয়োজনীয় শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা এবং সরকারি বায়ুমান সংক্রান্ত সতর্কতা নিয়মিত অনুসরণ করা উচিত। দাবানলের ধোঁয়ার কারণে উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের কয়েকটি অঞ্চলেও একই ধরনের স্বাস্থ্য সতর্কতা জারি রয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সিএনজির আড়ালে কোটি টাকার ইয়াবার চালান

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে...

এলডিসি উত্তরণে তাড়াহুড়ো নয়, চায় প্রস্তুতির সুযোগ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও...

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে...

এসএসসি ফল প্রকাশে পরিবর্তন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার...

সূর্যের সঙ্গে পাল্টায় যে পাহাড়ের রঙ

বিশ্বের অনেক পাহাড়ই তাদের উচ্চতা, বরফে ঢাকা চূড়া কিংবা...

সর্বশেষ