back to top

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হামে মৃত্যু বেড়ে ৭৮০

নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে দেশে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮০ জনে।

শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৩ জন নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ১১ জনে পৌঁছেছে। একই সময়ে পরীক্ষাগারে ১৪০ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে ৬৮৫ জন হাম-সদৃশ উপসর্গে এবং ৯৫ জন পরীক্ষাগারে নিশ্চিত হামে মারা গেছেন।

এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৯৮ হাজার ৬০০ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৫ হাজার ৩১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জ্বর, শরীরে র‍্যাশ, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বন্যা মোকাবিলায় সব প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত...

একসঙ্গে হাজারো ই-মেইল মুছবেন যেভাবে

ডিজিটাল যুগে ব্যক্তিগত ও অফিসের কাজে জিমেইল ব্যবহারকারীর সংখ্যা...

১৮ বছর পূর্ণ হলেই ভোটার হওয়ার সুযোগ

নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আগামী ৩১ জুলাই...

বিশ্বকাপের ট্রফি তুলে দিতে ফাইনালে থাকছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ...

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন...

সর্বশেষ