back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতের পর বন্ধ থাকবে ফেসবুক-টিকটক!

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ

ডিজিটাল আসক্তি কমানো, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং কিশোর-কিশোরীদের নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। ১৬ থেকে ১৭ বছর বয়সীদের জন্য রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে ডিফল্ট ‘কারফিউ’ চালুর পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি।

নতুন প্রস্তাব অনুযায়ী, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৬-১৭ বছর বয়সীদের অ্যাকাউন্টে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, এক্স (সাবেক টুইটার)-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। তবে এটি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নয়। ব্যবহারকারীরা চাইলে নিজেদের অ্যাকাউন্টের সেটিংস পরিবর্তন করে এই ডিফল্ট কারফিউ বন্ধ করতে পারবেন।

এছাড়া কিশোরদের দীর্ঘ সময় ধরে অ্যাপে আটকে রাখে এমন ফিচার—যেমন অটোপ্লে ভিডিও, ইনফিনিট স্ক্রল এবং ব্যক্তিকেন্দ্রিক কনটেন্ট ফিড—ডিফল্টভাবে বন্ধ রাখারও পরিকল্পনা রয়েছে। সরকারের ভাষ্য, এসব পরিবর্তন তরুণদের স্ক্রিন টাইম কমাতে এবং ডিজিটাল আসক্তি নিয়ন্ত্রণে সহায়ক হবে।

যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল বলেন, ১৬ বছর বয়সে পৌঁছানোর পর তরুণরা যেন হঠাৎ করে অনলাইনের সবচেয়ে আসক্তিকর ফিচারের মুখোমুখি না হয়, সেটিই সরকারের লক্ষ্য।

তার ভাষায়, পর্যাপ্ত ঘুম, পড়াশোনায় মনোযোগ, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকার জানিয়েছে, ৩০৯টি পরিবারের অংশগ্রহণে পরিচালিত একটি পরীক্ষামূলক কর্মসূচিতে দেখা গেছে, রাতের ডিজিটাল কারফিউ চালুর ফলে অনেক কিশোরের ঘুমের মান, মনোযোগ এবং পারিবারিক যোগাযোগের উন্নতি হয়েছে। এই ফলাফলের ভিত্তিতেই নতুন নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে।

প্রস্তাবিত বিধিমালার প্রথম ধাপ চলতি বছরের শেষ নাগাদ ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের বসন্ত (মার্চ-মে) থেকে নতুন নিয়ম কার্যকর হতে পারে বলে জানিয়েছে সরকার।

এদিকে, ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনাও ইতোমধ্যে ঘোষণা করেছে যুক্তরাজ্য। সরকারের মতে, নতুন কারফিউ ব্যবস্থা সেই নীতিরই সম্প্রসারিত অংশ, যাতে ১৬ বছর পূর্ণ হওয়ার পরও কিশোরদের জন্য অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা যায়।

তবে এই উদ্যোগ নিয়ে বিতর্কও রয়েছে। শিশু অধিকারকর্মী ও প্রযুক্তি বিশ্লেষকদের একাংশের দাবি, ব্যবহারকারীরা সহজেই সেটিংস পরিবর্তন করে বা অন্য উপায়ে এসব সীমাবদ্ধতা এড়িয়ে যেতে পারে। তারা আরও কার্যকর বয়স যাচাই ব্যবস্থা ও অনলাইন নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা বিশ্বের প্রথম দেশ অস্ট্রেলিয়াও, যেখানে বয়স যাচাই ব্যবস্থার দুর্বলতার কারণে আইন বাস্তবায়ন কঠিন হয়ে উঠেছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ