back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষার দিয়েই শিক্ষা মন্ত্রণালয়ের পথে ‘ব্রয়লার চিকেন পার্টি’র লংমার্চ

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত পোস্টারে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

পোস্টারে বলা হয়, পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা উত্তরার বিএনএস সেন্টারে জড়ো হবেন। সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু হবে।

কর্মসূচির স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘শিক্ষা আমাদের অধিকার, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হউন।’ এতে ‘শিক্ষার অধিকার’, ‘মানসম্মত শিক্ষা’, ‘বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা’ এবং ‘শিক্ষাব্যবস্থা সংস্কার’-এর দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এইচএসসি পরীক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ‘জাগ্রত ছাত্র জনতা’র প্রতি কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার দিনভর রাজধানীসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বন্যা ও জলাবদ্ধতাপ্রবণ এলাকায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ করেন। তারা শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছিলেন, পরীক্ষা স্থগিত না হলে বুধবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে লংমার্চ করবেন।

এদিকে সরকার জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি নেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে।

শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চকে ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান থাকার সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত কর্মসূচিতে কতজন অংশ নেন এবং পরিস্থিতি কীভাবে এগোয়, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘আমি থামতে বলার আগ পর্যন্ত হামলা চলবে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্দেশ না দেওয়া...

পর্তুগালে ৩ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি কিশোরী 

পর্তুগালের বেজা জেলার ভিলা নোভা দে মিলফন্তেস এলাকা থেকে...

১৬ বছর পর অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রভা

দীর্ঘ ১৬ বছর পর নিজের ব্যক্তিগত জীবন, অতীত সম্পর্ক...

আজ কেমন থাকবে আবহাওয়া?

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার...

১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন

বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন দুর্দান্ত নৈপুণ্যে ফ্রান্সকে ২-০ গোলে...

সর্বশেষ