back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের ফেরা নিয়ে নতুন গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান নেইমার জুনিয়র। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এখন সব শেষ।” সেই ঘোষণার পর অনেকেই ধরে নিয়েছিলেন, ব্রাজিলের জার্সিতে নেইমারের পথচলার ইতি ঘটেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ইমোজি মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রত্যাবর্তনের আলোচনা।

সম্প্রতি ‘নার্ডসোল’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে বর্তমানের নেইমারকে তার শৈশবের নিজের সঙ্গে কথোপকথন করতে দেখা যায়। ভিডিওর শেষ দৃশ্যে ২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের হাতে শিরোপা তুলে দেওয়ার একটি কল্পিত দৃশ্য দেখানো হয়। ভিডিওটির ক্যাপশনে প্রশ্ন রাখা হয়, “নেইমারের কাপ জেতা কি সম্ভব?”

ভিডিওটি দেখে নেইমার একটি আবেগঘন ইমোজি দিয়ে মন্তব্য করেন। অল্প সময়ের মধ্যেই সেই মন্তব্যে প্রায় ২০ লাখ লাইক পড়ে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নতুন জল্পনা।

অনেক ভক্তের ধারণা, হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন ব্রাজিলিয়ান তারকা। তাদের যুক্তি, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোও ক্যারিয়ারের শেষ পর্যায়ে বিশ্বকাপে খেলেছেন। তাই ৩৪ বছর বয়সী নেইমারের পক্ষেও ২০৩০ বিশ্বকাপে ফেরা অসম্ভব নয়।

তবে এই জল্পনার বিপরীতে ভিন্ন তথ্য দিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এস্পোর্তে। তাদের দাবি, নেইমারের অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত এবং সেটি পরিবর্তনের সম্ভাবনা নেই। বিশ্বকাপ-পরবর্তী সময়ে জাতীয় দলের নতুন পরিকল্পনায় কোচ কার্লো আনচেলত্তির ভাবনায়ও নেইমারের জায়গা নেই। ফলে ২০৩০ বিশ্বকাপ তো দূরের কথা, ব্রাজিলের নতুন দল গঠনেও তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

এদিকে নেইমার এখনো আন্তর্জাতিক অবসর নিয়ে নতুন কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তাই একটি ইমোজি মন্তব্যকে তার ফেরার ইঙ্গিত হিসেবে দেখারও কোনো ভিত্তি নেই। যদিও তার ক্লাব ক্যারিয়ার নিয়ে চলতি সপ্তাহেই গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা চলছে।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে নেইমারের সময়টাও সুখকর ছিল না। শুরুতে তাকে দলে নিতে অনাগ্রহী ছিলেন কোচ আনচেলত্তি। পরে সমর্থকদের চাপে দলে সুযোগ পেলেও তিনি খেলেছেন মাত্র দুটি ম্যাচে, তাও সীমিত সময়ের জন্য। নরওয়ের কাছে হারের পরই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।

সব মিলিয়ে, একটি ইমোজি নতুন করে ভক্তদের মনে আশা জাগালেও বাস্তবতা বলছে, নেইমারের আন্তর্জাতিক ফুটবলে ফেরার কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত এখনো নেই। তাই ২০৩০ বিশ্বকাপে তার প্রত্যাবর্তনের আলোচনা আপাতত গুঞ্জনেই সীমাবদ্ধ।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপের শেষ চার, মাঠে নামার আগে তারকাদের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনাল...

১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

বন্যাকবলিত এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রতিবাদে...

‘ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪...

সর্বশেষ