back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এদের খুঁটির জোর কোথায়? প্রশ্ন জামায়াত আমিরের 

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হামলাকারীদের রাজনৈতিক ও সামাজিক পরিচয় প্রকাশ করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, চট্টগ্রাম নগরীর এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের পরিচয় প্রকাশ করা প্রয়োজন। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একের পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটছে এবং জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

পোস্টের শেষ দিকে তিনি প্রশ্ন তোলেন, ‘এদের খুঁটির জোর কোথায়?’

এর আগে সোমবার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, চাঁদা না দেওয়ায় একটি দল কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং ৩৫ লাখ টাকা নিয়ে যায়।

প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুন জানান, ঘটনার আগে বিদেশি একটি নম্বর থেকে তাকে ফোন করে ব্যবসা পরিচালনার জন্য বড় অঙ্কের চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ার জেরে এই হামলা চালানো হয়েছে বলে তার অভিযোগ।

তিনি আরও দাবি করেন, হামলাকারীদের মধ্যে কয়েকজন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন জানান, হামলার ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়া,...

১ আগস্ট থেকে শুরু টাইফয়েড টিকাদান, কারা পাবে

দেশের শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে...

‘ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি...

আজ কেমন থাকবে আবহাওয়া?

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি...

রহস্যে মোড়া ফুটবলারের মৃত্যু, ৩ দিনেও মেলেনি কারণ

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই...

সর্বশেষ