back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার সদস্য ফাইয়াজ তাজরিয়ান নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে নগরীর মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারের জিইসি মোড়সংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইয়াজ তাজরিয়ান চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন জানান, ফ্লাইওভারের ওই অংশে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। রাতের বেলায় মোটরসাইকেল চালিয়ে লালখান বাজারের দিকে যাওয়ার সময় ফাইয়াজ নিয়ন্ত্রণ হারিয়ে বিকল কাভার্ড ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, টানা বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এছাড়া ফ্লাইওভারের ওই অংশের সড়কবাতিও বন্ধ ছিল। অন্ধকারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটি দেখতে না পেরে ফাইয়াজ মোটরসাইকেলসহ সেটির পেছনে ধাক্কা দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ