back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আটক ছাত্রলীগের সাবেক নেতা

নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি সরকারি কলেজে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় মো. রনি নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৪ জুলাই) ভোর রাতে জেলা সদরের সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে, শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ৯টার দিকে কলেজ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় স্মৃতিস্তম্ভের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মো. রনি জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি। তিনি জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মনিরের বড় ভাই।

ঘটনার একটি ৪৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন দিতে দেখা যায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশ প্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক সাংগঠনিক কাজের কথা বলে কলেজে প্রবেশ করেন। কিছুক্ষণ পরই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খাগড়াছড়ির কর্মী জাহিদ হাসান এ ঘটনার নিন্দা জানিয়ে দাবি করেন, এতে নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক কর্মীরা জড়িত থাকতে পারে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে মো. রনিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদেরও আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, নাশকতার চেষ্টা হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর স্মৃতিস্তম্ভ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ