back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে কাঁটাবনে আগুন, দগ্ধ দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২৬ ৩:৪২ পূর্বাহ্ণ

রাজধানীর কাঁটাবনের ১৪ তলাবিশিষ্ট আল বারাকা টাওয়ারের আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে ভবনের ১২ ও ১৩ তলার দুটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের পর ভবনের ভেতর থেকে দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহতরা হলেন- মো. জনি (২৫) ও মো. আবদুস সালাম (১৯)। জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটি তল্লাশি করে নিশ্চিত হওয়া গেছে যে ভেতরে আর কেউ আটকে নেই। নতুন করে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন

ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মোসা. সিমু...

সর্বশেষ