back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এবারও কি বড় বন্যা? জুলাই-আগস্ট নিয়ে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ
উজানে ভারি বৃষ্টিপাত এবং বর্ষা মৌসুমের প্রভাবে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

এফএফডব্লিউসির নির্বাহী প্রকৌশলী সারদার উদয় রায়হান জানিয়েছেন, জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশের প্রধান নদীগুলোর উজান ও অববাহিকায় সাধারণত ভারি বৃষ্টিপাত হয়। ফলে এ সময় বাংলাদেশে বন্যার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। চলতি বছরও একই ধরনের পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায়।

তিনি বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদ অববাহিকার কিছু নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। তবে আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে।

অন্যদিকে, উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় মেঘনা অববাহিকার পরিস্থিতিও আপাতত স্বাভাবিক থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার প্রকাশিত এফএফডব্লিউসির সর্বশেষ বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪ থেকে ৭ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া আগামী পাঁচ দিনে গঙ্গা-পদ্মা নদীর পানির স্তর বাড়লেও তা বিপৎসীমার নিচেই থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেট ও সুনামগঞ্জে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে, ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের আশঙ্কা রয়েছে।

বর্তমানে নীলফামারীর ডালিয়া, লালমনিরহাটের তারাপুর, সিলেটের ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জের মারকুলি এবং নেত্রকোনার কলমাকান্দায় কয়েকটি নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

এদিকে আবহাওয়া ও জলসম্পদ বিশেষজ্ঞদের মতে, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় একই সময়ে অতিরিক্ত পানির প্রবাহ দেখা দিলে বড় ধরনের বন্যার ঝুঁকি তৈরি হয়। অতীতে ১৯৮৮, ১৯৯৮ ও ২০০৪ সালের ভয়াবহ বন্যার পেছনেও এ ধরনের পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

১৯৮৮ সালের বন্যায় দেশের প্রায় ৬০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছিল। ১৯৯৮ সালের বন্যা টানা দুই মাসের বেশি স্থায়ী হয়ে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি এবং প্রায় তিন কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করেছিল। এছাড়া ২০২২ ও ২০২৪ সালের বন্যায় সম্মিলিতভাবে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন।

এফএফডব্লিউসি আরও জানিয়েছে, বর্তমানে দেশের অভ্যন্তরীণ নদী অববাহিকার জন্য ১০ থেকে ১৫ দিন আগেই বন্যার পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে। তবে উপকূলীয় নদীগুলোর ক্ষেত্রে তিন দিন আগে পর্যন্ত নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়া যায়।

এদিকে চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উপকূলীয় নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা বা জলাবদ্ধতার ঝুঁকিও বাড়তে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি, নদীতীরবর্তী জনগণকে সতর্ক করা এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ