back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম হয়ে আসা ফ্লাইটে মিলল কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২৬ ৮:৪৪ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা ও শুল্ক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে যৌথ অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সামরিক গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকা কাস্টমস হাউস এবং কাস্টমস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজটির কার্গো হোল্ডে তল্লাশি চালায়। এ সময় বিশেষ কৌশলে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম (প্রায় ১৯ কেজি)। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এর আনুমানিক মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বিমানের কার্গো হোল্ডে বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কীভাবে এগুলো সেখানে পৌঁছেছে, কারা এর সঙ্গে জড়িত এবং এগুলোর প্রকৃত মালিক কে—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কাস্টমস সূত্র জানায়, ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। উদ্ধার হওয়া স্বর্ণ জব্দ করে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত এবং ঘটনার নেপথ্যের ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ প্রযোজ্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন ফ্লাইটে অভিযান চালিয়ে একাধিকবার বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ