back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক
১ জুলাই ২০২৬ ৬:০৬ পূর্বাহ্ণ

২০২৭ সালে পবিত্র হজ পালন করতে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বুধবার (১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, ২০২৭ সালের হজে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন করার আহ্বান জানানো হচ্ছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুসরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই নিবন্ধন শেষ করতে হবে, যাতে পরবর্তী হজ ব্যবস্থাপনার কার্যক্রম সময়মতো সম্পন্ন করা যায়।

এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজ কার্যক্রমের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশের পক্ষ থেকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ বাংলাদেশের ধর্মমন্ত্রীর কাছে ২০২৭ সালের হজের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

রোডম্যাপ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে। এরপর ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে।

এছাড়া ২৮ জানুয়ারি ২০২৭ থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল ২০২৭ থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হওয়ার কথা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে ২০২৭ (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আগ্রহী হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার পাশাপাশি হজ সংক্রান্ত সরকারি নির্দেশনা ও পরবর্তী বিজ্ঞপ্তির প্রতি নজর রাখার আহ্বান জানিয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ