back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৬ ৭:২২ পূর্বাহ্ণ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা বৃহস্পতিবার (২ জুলাই) সারা দেশে একযোগে শুরু হচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী। দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

কোন বোর্ডে কত পরীক্ষার্থী

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে। সেখানে ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী ৩১০টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

অন্যান্য বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা হলো—

  • রাজশাহী: ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন (২০৮ কেন্দ্র)
  • যশোর: ১ লাখ ১৭ হাজার ২১০ জন (২৪০ কেন্দ্র)
  • দিনাজপুর: ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন (২১২ কেন্দ্র)
  • চট্টগ্রাম: ৯৯ হাজার ৬৮৮ জন (১১৪ কেন্দ্র)
  • কুমিল্লা: ৯৪ হাজার ৮০২ জন (১৯৩ কেন্দ্র)
  • ময়মনসিংহ: ৭৩ হাজার ৩৭ জন (১১১ কেন্দ্র)
  • সিলেট: ৭১ হাজার ৭১১ জন (৯৬ কেন্দ্র)
  • বরিশাল: ৫৮ হাজার ৬৬৪ জন (১৪২ কেন্দ্র)

এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী ৪৬১টি কেন্দ্রে এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী ৬১০টি কেন্দ্রে অংশ নেবেন।

নকল ও অনিয়ম ঠেকাতে কড়া ব্যবস্থা

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে শিক্ষা বোর্ডগুলো কঠোর নির্দেশনা জারি করেছে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক থাকবেন এবং কোনো কক্ষে দুজনের কম পরিদর্শক দায়িত্ব পালন করতে পারবেন না।

বসার ক্ষেত্রেও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করতে হবে। ৫×৬ ফুট বেঞ্চে দুইজন এবং ৪ ফুট বেঞ্চে একজন পরীক্ষার্থী বসবেন।

প্রশ্নপত্রে বহুমাত্রিক নিরাপত্তা

প্রশ্নপত্র পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই করা হবে। পরীক্ষার দিন পুলিশি নিরাপত্তায় কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রে নির্ধারিত সেট কোড পাওয়ার পরই প্রশ্নপত্র খোলা যাবে। নির্ধারিত সেট ছাড়া অন্য প্রশ্নে পরীক্ষা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সব কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক

এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ডিভাইসের তথ্য এবং ডিভিআর/এনভিআরের তথ্য শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগের মাধ্যমে কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

এছাড়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের ক্ষেত্রেও কাঁটাযুক্ত হাতঘড়ি ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ।

কন্ট্রোল রুম চালু

পরীক্ষা চলাকালে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে।

যোগাযোগের নম্বর:

  • ০২-২২৩৩৬৯৮১৫
  • ০১৫৫০৪১১২০৩
  • ০১৭১৪৯৯৪০৭৩
  • ০১৭৫৬১০৩১৫২

ই-মেইল: controller@dhakaeducationboard.gov.bd

শিক্ষা বোর্ড জানিয়েছে, সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ