back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রুদ্ধশ্বাস লড়াইয়ে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ

ইনজুরি সময়ের খেলা শেষ হতে তখন আর এক মিনিটও বাকি নেই। ঘড়ির কাঁটায় তখন ৯৬ মিনিট। ঠিক সেই মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির চমৎকার গোল! আর তাতেই জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল ব্রাজিলের। প্রথমার্ধে প্রায় ৭৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও গোলের দেখা পায়নি তারা। একের পর এক আক্রমণ করলেও জাপানের সংগঠিত রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় হতাশ হতে হয় ব্রাজিলকে।

উল্টো ২৯তম মিনিটে হাইড্রেশন বিরতির পর সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় জাপান। মাঝমাঠে দানিলোর কাছ থেকে বল কেড়ে নিয়ে সানো দ্রুত এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে ব্রাজিল। লুকাস পাকেতার বদলে এন্দ্রিককে নামানো হয়। একের পর এক আক্রমণ চালিয়ে ৫৬তম মিনিটে সমতায় ফেরে তারা। কর্নারের পর গোলমুখে সৃষ্ট জটলায় কাছ থেকে বল জালে পাঠান কাসেমিরো।

গোল শোধের পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র দারুণ ড্রিবলিংয়ে একাধিকবার জাপানের রক্ষণভাগ ভেঙে ফেললেও তার একটি শট পোস্টে লেগে ফিরে আসে। এন্দ্রিক, গিমারায়েস ও রায়ানও সুযোগ তৈরি করলেও গোলের দেখা মিলছিল না।

ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের ৯৬তম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল করে ব্রাজিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি জাপান।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। পুরো ম্যাচে দারুণ লড়াই করেও শেষ মুহূর্তের গোলে হার মেনে নিতে হয় জাপানকে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

সর্বশেষ