back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমার কতক্ষণ খেলবেন? জানালেন ব্রাজিল কোচ

নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৬ ৭:৫৮ পূর্বাহ্ণ

দীর্ঘ প্রায় আড়াই বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ১৫ মিনিট খেলেছিলেন তিনি। তাই নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচে নেইমার কতক্ষণ খেলবেন, সেটিই এখন ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় আলোচনার বিষয়।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে তিনি শুরু থেকেই একাদশে থাকবেন কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি।

আনচেলত্তি বলেন, “নেইমার খুব ভালোভাবে এগোচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে শুরু থেকে পুরো সময় আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে গত সপ্তাহে তার উন্নতি উল্লেখযোগ্য। আগের ম্যাচে সে মাত্র ১৫ মিনিট খেলেছিল, কিন্তু এখন এর চেয়ে বেশি সময় মাঠে থাকার মতো অবস্থায় আছে।”

তবে নেইমার ঠিক কত মিনিট খেলবেন, সেটি আগে থেকে নির্ধারণ করা হয়নি বলেও জানান ইতালিয়ান এই কোচ। তার ভাষায়, ম্যাচের পরিস্থিতি ও খেলার গতিপ্রকৃতির ওপরই নির্ভর করবে নেইমারের মাঠে থাকার সময়।

তিনি বলেন, “সে কতক্ষণ খেলবে, তা পুরোপুরি নির্ভর করবে ম্যাচের প্রেক্ষাপট এবং খেলার পরিস্থিতির ওপর।”

নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগে দারুণ ছন্দে আছেন ভিনিসিউস জুনিয়র ও মাতেউস কুনিয়া। গ্রুপ পর্বে ভিনিসিউস চারটি এবং কুনিয়া তিনটি গোল করে দলকে নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচে নেইমার আগের ম্যাচের তুলনায় বেশি সময় খেলবেন বলেই ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি, তবে তিনি শুরুর একাদশে থাকবেন কি না, তা ম্যাচ শুরুর আগে পর্যন্ত নিশ্চিত নয়।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ