back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ‘ফ্রড অ্যালার্ট’ দিলেন পারসা ইভানা

নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ণ

ঢাকাই অভিনেত্রী পারসা ইভানা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্রড অ্যালার্ট’ শিরোনামে একটি পোস্ট দিয়ে পরিচালক ফারহাদ আহমেদ ইশান-এর বিরুদ্ধে পারিশ্রমিক পরিশোধে অনিয়ম ও অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। তার দাবি, একটি নাটকের কাজ শেষ হওয়ার প্রায় সাত মাস পেরিয়ে গেলেও এখনো পুরো সম্মানী বুঝে পাননি। একই সঙ্গে ওই প্রজেক্টে যুক্ত আরও কয়েকজন শিল্পী ও কলাকুশলীর পারিশ্রমিকও বকেয়া রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পারসা ইভানা লেখেন, নিজের অভিজ্ঞতা থেকেই তিনি বিষয়টি তুলে ধরছেন।

তার ভাষায়, যোগাযোগ, পেশাদারিত্ব এবং পারিশ্রমিক—সব ক্ষেত্রেই তিনি হতাশ হয়েছেন। চুক্তি অনুযায়ী সম্পূর্ণ পারিশ্রমিক পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কেবল আংশিক অর্থ পরিশোধ করা হয়েছে।

অভিনেত্রী জানান, নিজের পাওনার চেয়ে ইউনিটের দৈনিক আয়ের ওপর নির্ভরশীল কর্মীদের বিষয়টি তাকে বেশি ভাবাচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, যারা প্রতিদিনের উপার্জনের ওপর নির্ভর করে কাজ করেন এবং নতুনরা ভালো কাজের আশায় পরিশ্রম করেন, তারা যদি প্রাপ্য পারিশ্রমিক না পান, তাহলে সেটি অত্যন্ত উদ্বেগজনক।

পারসা ইভানার দাবি, গত বছরের ডিসেম্বর-জানুয়ারিতে তিনি পরিচালক ফারহাদ আহমেদ ইশানের নির্মাণাধীন ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’-এ কাজ করেছিলেন। শুটিং শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই পারিশ্রমিক পরিশোধের কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুরো অর্থ পাননি।

সহকর্মীদের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, নতুন কোনো কাজ শুরুর আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে ভালোভাবে খোঁজ নেওয়া উচিত। পাশাপাশি সব ধরনের আর্থিক চুক্তি লিখিতভাবে সম্পন্ন করার পরামর্শ দেন তিনি।

তার মতে, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা এবং পেশাদার আচরণ নিশ্চিত না হলে পুরো শিল্পাঙ্গনের কর্মপরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে পারসা ইভানা জানান, গত ১৬ জুন পরিচালক তাকে আশ্বাস দিয়েছিলেন যে ২৮ জুনের মধ্যে সব বকেয়া পরিশোধ করা হবে। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন।

তিনি আরও জানান, শুধু তার নয়, ওই প্রজেক্টে যুক্ত আরও কয়েকজন শিল্পী ও কলাকুশলীরও পারিশ্রমিক বকেয়া রয়েছে। বিষয়টি তিনি ইতোমধ্যে অভিনয় সংঘকে মৌখিকভাবে অবহিত করেছেন।

তবে এ অভিযোগের বিষয়ে পরিচালক ফারহাদ আহমেদ ইশানের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ