back to top

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কয়েক দিনের ব্যবধানে ফের ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
কক্সবাজারসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। 

রোববার (২৮ জুন) রাত পৌনে ১০টার দিকে এ কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোথাও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল কক্সবাজার-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ছিল অগভীর, ফলে উৎপত্তিস্থলের আশপাশে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়।

স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই হালকা কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। কক্সবাজার ছাড়াও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের আরও কয়েকটি জেলায় এ কম্পন টের পাওয়া যায়। তবে কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া বা প্রাণহানির তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় মাঝেমধ্যেই ছোট ও মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। সাম্প্রতিক সময়েও দেশে একাধিক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

এর আগে গত ২২ জুন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ-রূপগঞ্জসংলগ্ন এলাকা। এছাড়া ১২ জুন সিলেট-ভারত সীমান্ত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার এবং ৭ জুন ভুটানের পুনাখা অঞ্চলে উৎপন্ন ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছিল।

ভূমিকম্পের পর আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করা, ভবন থেকে দ্রুত বের হওয়ার সময় সতর্কতা অবলম্বন করা এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইংল্যান্ডকে স্তব্ধ করে ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ২০২৬ ফিফা...

১০ বিল পাসে পর্দা নামল বাজেট অধিবেশনের

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...

সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

দেশের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তা কর্মসূচির...

সেমিফাইনালে হারতেই ফ্রান্সে অস্থিরতা, গ্রেফতার ১৬২

স্পেনের কাছে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলে হেরে...

সর্বশেষ