back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বিশ্বকাপ জিতবে কে, জানালেন সেই বিতর্কিত তান্ত্রিক

নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ফুটবল ঘিরে আবারও আলোচনায় এসেছেন ঘানার স্বঘোষিত ‘তান্ত্রিক’ নানা কোয়াকু বনসাম। ‘কালো জাদু’ ও ভবিষ্যদ্বাণীর নানা বিতর্কিত দাবির জন্য পরিচিত এই ব্যক্তি এবার দাবি করেছেন, ২০২৬ সালের বিশ্বকাপ জিতবে পর্তুগাল এবং ট্রফি উঠবে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে।

ব্রিটিশ ও আফ্রিকার কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে কোয়াকু বনসাম বলেন, ‘এই বিশ্বকাপ রোনালদোর। আমি আধ্যাত্মিক জগতে দেখেছি, ট্রফিটা তার হাতেই উঠবে।’ তার দাবি, আধ্যাত্মিকভাবে পর্তুগাল ইতোমধ্যেই বিশ্বকাপ জিতে গেছে এবং রোনালদোর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

এর আগেও নানা বিতর্কিত দাবি করে আলোচনায় এসেছেন কোয়াকু বনসাম। ২০১৪ সালের বিশ্বকাপের আগে তিনি বলেছিলেন, ‘কালো জাদু’ প্রয়োগ করে রোনালদোকে বিপাকে ফেলেছেন। সে আসরে পর্তুগাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় এবং রোনালদোও হাঁটুর চোটে ভুগে মাত্র একটি গোল করতে সক্ষম হন। এরপর থেকেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তার নাম ব্যাপকভাবে আলোচিত হয়।

নিজের দাবি অনুযায়ী, ঘানার একটি প্রত্যন্ত গ্রামের আশ্রমে অর্জিত অলৌকিক শক্তির মাধ্যমে তিনি ঝাড়ফুঁক ও ‘কালো জাদু’ ব্যবহার করে প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রভাবিত করতে পারেন। তবে এসব দাবির পক্ষে কখনোই কোনো বৈজ্ঞানিক বা বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।

চলতি বিশ্বকাপেও তিনি দাবি করেছেন, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে ‘মন্ত্রবলে আটকে’ রেখেছিলেন। যদিও এ দাবিরও কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপকে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকা শেষবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারেন কি না, সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের। আর সেই আবহেই ঘানার এই বিতর্কিত তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ