back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

৯৮১ দিনের অপেক্ষার শেষে নেইমার, উড়ল স্কটল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ণ
নেইমারের দীর্ঘ ৯৮১ দিনের অপেক্ষার অবসান ঘটেছে। চোট কাটিয়ে ব্রাজিল দলে ফিরেছেন এই তারকা ফরোয়ার্ড, আর তার প্রত্যাবর্তনের ম্যাচেই দারুণ এক জয় পেয়েছে সেলেসাওরা। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। ম্যাচের সপ্তম মিনিটেই স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। পরে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গুইমারেসের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে স্কটল্যান্ড। একের পর এক আক্রমণ চালালেও ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকারের দুর্দান্ত সেভে বারবার ব্যর্থ হয় তারা। ম্যাচের ৬০তম মিনিটে গুইমারেসের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে ম্যাথিউস কুনহা গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন। চলতি আসরে এটি ছিল কুনহার তৃতীয় গোল।

ম্যাচজুড়ে ব্রাজিল আরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি। অন্যদিকে স্কটল্যান্ডের বেশ কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ রুখে দিয়ে দলের জয় ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অ্যালিসন।

পরিসংখ্যানে দেখা যায়, ব্রাজিল ২১টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। স্কটল্যান্ড ৯টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে পারলেও গোলের দেখা পায়নি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান দখল করে নকআউটে উঠেছে ব্রাজিল। আর ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে স্কটল্যান্ড।

নেইমারের প্রত্যাবর্তন, ভিনিসিয়ুসের জোড়া গোল এবং কুনহার ধারাবাহিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী ব্রাজিল এখন নকআউট পর্বের চ্যালেঞ্জের অপেক্ষায়।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ